Train Story #2

আমি নিজেকে নিতান্তই নিরিহ মানুষ বলে মনে করি। কারো সাতে পাঁচে থাকি না, খুব বেশি জনকে নিজের সাথে জড়াইও না।আমার খুব কাছের একজন আমায় বলেছিলেন যে আমি নাকি “over polite”, যাইহোক এ হেন নিরিহ আমার সাথেই কেন পৃথিবীর যত উদ্ভট ঘটনা ঘটে তা আমি জানি না এবং বহু দিন আগে তা বোঝার চেষ্টাও ছেড়ে দিয়েছি। বাসস্ট্যান্ড থেকে পাড়ার অটো, যেখানেই যাই কিছু না কিছু ঘটে যায়।
যারা আমার ‘Train Story #1’ পড়েছেন তারা জানেন যে ট্রেনেও আমি খুব একটা নিরাপদ নই।
যে ঘটনার কথা আজ বলব সেটা কয়েক মাস আগে হাওড়া-কাটোয়া লোকালে ঘটে। সেদিনও আমি বর্তমান সমাজের আদর্শ নাগরিকের মতন চোখে মোবাইলের ঠুলি আর কানে sound isolation headphone লাগিয়ে মশগুল ছিলাম নিজের দুনিয়ায়, বাস্তবে ফিরলাম sound-isolation ভেদ করা এক soundএ। দেখি এক হকার চিল চিৎকার করে বলতে শুরু করেছে
-“দাদারা দিদিরা, যারা বসে চলেছেন দাড়িয়ে চলেছেন, ঘামে ভিজে চান করে চলেছেন আর উন্নাসিকের মতন নাক উঁচু করে ঘামের দুর্গন্ধটাকে অবজ্ঞা করছেন, তাদের উদ্দেশে বলি আর কতদিন এই দুর্ভোগ ভোগ করবেন? আপানদের সময় এসে গেছে রুখে দাঁড়ানোর… কবি বলে গেছেন যে ওটা ঘামের নয় পরিশ্রমের গন্ধ… নাম যাই দিন না কেন গন্ধটা যে দুর্বিষহ সেটা তো আপনারা মানবেন?
আর এই জন্য আমি এসেছি আপনাদের হাতে প্রতিবাদের অস্ত্র তুলে দিতে, Rosemary’র চম্পা সেন্ট।
আমরা সবাই যখন এই বিদ্রোহী হকারের ভাষণে ভাষাহীন হয়ে পরেছি, ঠিক তখনি এক টাকমাথার দাদু প্রশ্ন করে উঠলো
--“আচ্ছা ঘামের ব্যাপারে কোন কবি এটা বলেছেন?”
-“সেটা impotent নয়, কথাটা খাঁটি কিনা বলুন?”
-- দাদু মিনমিন করে “নানা সেতো আপনি ঠিকই বলেছেন”
এরপর পকেট থেকে একটা রুমাল বার করে সেটা চারিদিকে ঝারতে ঝারতে
-"রবীন্দ্রনাথ বলে গেছেন A rose, by any other name, would have smelt as sweet আর আমি বলছি a sweaty body by any other name would have smelt as bad”
-- “Roseএর ব্যাপারটা বোধয় Shakespeare বলেছিলেন...”
-“সেটা impotent নয়, কথাটা খাঁটি কিনা বলুন?”
--নানা সেতো আপনি ঠিকই বলেছেন।
ততক্ষণে প্রতিবাদের আস্ত্র আমাদের নাকে নাকে পৌঁছে গেছে। কেউ কেউ তার সামনে surrender করে একটা দুটো করে কিনছেনও। ভাষণটা যত সুন্দর ছিল গন্ধটা অতোটা ভালো ছিল কিনা তা আজ মনে পরে না, যেটা মনে পরে তা হল নিজের মনে মনে দেওয়া তার তকমাটা “প্রতিবাদী হকার” বা Watson এর কায়দায় “To me he will always be the Hawker, the Rebel Hawker.”
ও আর একটা important ব্যাপার, বিশ্বাস করুন ওর পান ভরা মুখ থেকে impotent শব্দটাই বেরিয়েছে, আমি দুবারই কান পেতে শুনেছি।

Comments

Popular posts from this blog

বিশ্বাসটা বুকেই থাক

Of rooftops and marriages...

1 year - a journey worth writing about…(this blog was written by me and officially posted in Cognizant blogs)..