পুজো পরিক্রমা - ১
। ১ । -------------------------------------------------------------- - -- দুর্গাপুজোতে সব থেকে চাপে থাকেন দেবী সারন্যা, যারা জানেন না তাদের বলে রাখি ইনি আমাদের মেঘ department এর দায়িত্বে আছেন, পুজোর সময় বাংলায় উনাকে লোকে দেখলেও গালাগালি করে। তো আমাদের গল্পটা এরকমই একটা fortune 500 কম্পানির আকাশছোঁয়া ক্যান্টিনে লাঞ্চের সময় দেওয়া গালাগালি থেকে শুরু হয়। আর একটা কথা আগেই বলে রাখি এই fortune ঐ blood pressure কমানো heart healthy তেল নয়, এটি pressure বাড়ানো , চাপের চোটে মাথার চুল ছেঁড়া fortune . “নারে এবারও ডোবাবে মনে হচ্ছে। ” কথাটা বলেই লম্বুদা একটা ফোঁস করে নিশ্বাস ফেললো এর ধপ করে মাথায় হাত দিয়ে বসে পড়ল। - “তুমি না মাইরি হেব্বি pessimistic, ওইটুকু মেঘ ওর যা stock তাতে ৫মিনিটো ও বৃষ্টি টিকবে না” আমার কথায় লম্বুদা খুব একটা আশ্বস্ত হল বলে মনে হল না, হাজারও খেটে খাওয়া Corporate বাঙালীর মতন লম্বুদার ও ২টো চিন্তা, এক পুজোয় বৃষ্টি হবে কিনা , আরএক পু...