পুজো পরিক্রমা - ১
। ১ ।
-----------------------------------------------------------------
দুর্গাপুজোতে সব থেকে চাপে থাকেন দেবী সারন্যা, যারা জানেন
না তাদের বলে রাখি ইনি আমাদের মেঘ department এর দায়িত্বে আছেন, পুজোর সময় বাংলায় উনাকে লোকে
দেখলেও গালাগালি করে। তো আমাদের গল্পটা এরকমই একটা fortune 500 কম্পানির আকাশছোঁয়া
ক্যান্টিনে লাঞ্চের সময় দেওয়া গালাগালি থেকে শুরু হয়। আর একটা কথা আগেই বলে রাখি এই fortune ঐ blood pressure কমানো heart healthy
তেল নয়, এটি pressure বাড়ানো, চাপের চোটে মাথার চুল ছেঁড়া fortune.
“নারে এবারও ডোবাবে
মনে হচ্ছে।”কথাটা বলেই
লম্বুদা একটা ফোঁস করে নিশ্বাস ফেললো এর ধপ করে মাথায় হাত দিয়ে বসে পড়ল।
- “তুমি না মাইরি হেব্বি pessimistic,
ওইটুকু মেঘ ওর যা stock তাতে ৫মিনিটো ও বৃষ্টি
টিকবে না”
আমার কথায় লম্বুদা খুব একটা
আশ্বস্ত হল বলে মনে হল না, হাজারও খেটে খাওয়া Corporate বাঙালীর মতন লম্বুদার ও ২টো চিন্তা, এক পুজোয় বৃষ্টি হবে কিনা, আরএক পুজোর ছুটি approve হবে কিনা। প্রথমটার জ্বালায় খান পাচেক websiteএর Weather chart already মুখস্ত করে ফেলছে, আর
দ্বিতীয়টার এখনও কোন খবর নেই।
-“তা
এবার কার কি প্ল্যান?” লম্বুদা রুটি ছিঁড়তে ছিঁড়তে জিগ্যেস করল
-“এবার
আর এখানে থাকব না, ঠাকুমা ফোনে হুমকি দিয়ে রেখেছে, এবার দেশের বাড়ী না গেলে আমাকে
তাঝ্যনাতি করে দেবে।”
-“বাহ তা
বেশ মাঝেমধ্যে গ্রামের তাজা হাওয়া খেয়ে Lungsটা পরিষ্কার করা দরকার,
আর CK তুই কি করবি, ওদেরকে নিয়ে বেরবি নিশ্চয়ই?”
এই CKএর ব্যাপারে একটু
সাবধান করা দরকার, CKটা এসেছে ওর পুরোনাম
চন্দ্রকান্ত থেকে ইনি চুপচাপ থাকেন কিন্তু মহাসাংঘাতিক লোক, ইনার super power
হচ্ছে অসম্ভব যুক্তি ব্যবহার করা, অসম্ভব যুক্তি mind it not অকাট্য যুক্তি,
example একটু পরেই দেখতে পাবেন
- “ শোন O-দের
কে নয়, OH-দের কে নিয়ে বেরবো।”
- “তফাৎটা কি?”
বেশ রেগে-মেগে বলল “O is
just O, OH stands for Other half, যেহেতু আমার দুটো half তাই mathsএর স্বার্থে
দুজনকে maintain করতে হয়।”
তা আমার মতন ব্যর্থ প্রেমিক যারা
তাদের না এই ধরনের লোকেদের ওপর রাগ থাকে, কারন টা খুব সামান্য; ভারতে বর্তমানে যা sex ratio তাতে একটি মেয়ের পেছনে কমসেকম ২টো করে ছেলে আছে, যেখানে
প্রেম বানান করার আগে মেয়েদের boyfriend জুটে যায় সেখানে এই
ধরনের লোকজন নিজের স্বজাতির প্রতি সহমর্মিতা না দেখিয়ে দিব্যি দুহাতে দুজনকে নিয়ে
ঘুরে বেড়াচ্ছে...
খোঁচা দেবার জন্য বললাম
- “শুনলে লম্বুদা babyর logic।”
- “শোন OHরা আমায় বেবি ডাকে তাতে লজ্জার কিছু নেই, but তোরা
ডাকলে ক্যলাবো।”
- “দোস্ত দোস্ত না রাহা, senior senior না রাহা……”
আমার হেঁড়ে গলার গানটা মাঝরাস্তায় থামিয়ে দিয়ে বলল “ আরে দুঃখ
পাসনা আমি কি তোকে ক্যলাতে পারি বল, কিন্তু মান্না দে বলে গেছেন…”
হাঁ করে বললাম “মান্না দে তোমাকে বলে গেছেন আমাকে ক্যলাতে
!?!?!?”
- “আরে ঐ গানটা শুনিসনি
যখন কেউ আমাকে বেবি বলে তার প্রতিবাদ করি আমি কিন্তু OHরা যখন বেবি বলে ধন্য
আমার সে ন্যাকামি…”
মনে মনে ভাবলাম কি গানের কি parody
- “মান্না দের সময় না বেবিদেরকেই বেবি বলা হত তোমাদের
মতন ধেড়ে খোকাদের নয়…”
লম্বুদাও সায় দিয়ে বলল “ শোনো বস maths বা মান্না দে যাই বলনা কেন, যেদিন জানতে
পারবে না ও-রাই তোর মাথায় চন্দ্রবিন্দু লাগিয়ে ঔঁ বানিয়ে দেবে।”
আলোচনাটা আরও কিছুক্ষণ চলত হয়ত যদি CKএর
phoneটা বেহায়ার মতন কথার মাঝখানে বেজে না উঠত,
phoneটা CK ধরার পর দেখলাম মুখটা কেমন রসগোল্লা থেকে শুখনো নাড়ুর
মতন হয়ে গেল…
- “ কি
break-up হয়েছে নাকি?”
- “ নারে
আরও বাজে...”
- “ দুজনাই
break-up করেছে নাকি??”
- “ সেটা
হলেও হত রে… পুজোর ছুটি approve হয়নি…”
সত্যিই এর থেকে break-up ভালো ছিল, সবাই
মৌনব্রত আবলম্বন করে লাঞ্চ সারলাম ...
সিটে ফিরে আগে lead অভিজিৎদার কাছে ছুটলাম
- “অভিজিৎদা
আমার ছুটিটা approve হয়েছে?”
- “ না সপ্তমীতে
ছুটি পাবে না।”
মনে মনে আমার তৈরি বিভিন্ন দেশের বাছাই করা ৮০টা খিস্তির
list (around the world in 80 slangs)টা আউরে নিয়ে একটা নিরীহপারা মুখ করে বললাম
- “ দেশের
বাড়ী যাবার ছিল...”
- “ শোন
political news channelগুলোর মতন ভুল তথ্য
দিবি না... তোর বিদেশে কটা বাড়ী আছে
যে দেশের বাড়ী যাবি?”
মিনমিন করে বললাম “ না মানে গ্রামের বাড়ী...”
- “আচ্ছা
বেশ পুজোর পর যতদিন ইচ্ছা নিয়ে নিস, পুজোর পর সোমবার আসিস না দরকার হলে।”
listটা আর একবার ঝালিয়ে নিয়ে বললাম
“যতদিন মানে শুধু সোমবার?”
- “ ঠিক
আছে মঙ্গলবারও আসিস না।”
উফ এতো মেঘ না চাইতেই জল শনি রবি মিলে অষ্টমী থেকে ৪দিন
ছুটি (চার ওটা ভুল করে Englishএর ৮ ভাবেন না, ৮দিন ছুটি পেতে
গেলে আমাদের কালীঘাটে dinosaur বলি দিতে হয়) , এর বেশী ছুটি
পেলে আমি হয়ত আনন্দে heart fail করতাম...
গ্রাম here I come ..........................................................(to
be continued)
Comments
Post a Comment