কোন ছেলেটা? সেই ছেলেটা...
২০১৩তে Rush বলে একটা সিনেমা বেরোয়। সিনেমাটা F1 রেসিংএর স্বর্ণযুগ, মানে ওই ধরুন ১৯৭০-৮০, ওই সময়কার দুই বিশ্বজয়ী ড্রাইভার James Hunt আর Nikki Laudaর মধ্যের চরম প্রতিদ্বধীতাটা অসাধারণ ভাবে তুলে ধরা হয়েছে| সিনেমাটা যতবার দেখি আমার ব্যক্তিগত জীবনে একজনের কথাই মনে পড়ে| চারিদিকে সবাই তো বন্ধুতের গল্প লিখছে, চলুন আপনাদের একটা শত্রুতার গল্প শোনাই| ১৯৯৫ সাল তখন প্রথম দিন স্কুলের... ছল ছল চোখে আমি মায়ের হাত ছেড়ে ক্লাসে গিয়ে বসলাম, প্রথম দিন তাই একটু তাড়াতাড়ি স্কুলে পৌঁছেছিলাম, গিয়ে দেখি লাস্ট বেঞ্চে বসে একটা ছেলে ঘুমাচ্ছে। কিছু লোক থাকে না যাদের শুধু মুখ দেখলেই মনে হয় যে এদের সাথে জমবে না, আমারও সেই প্রথম দেখাতেই ঘৃণা। পাত্তা না দিয়ে মুখে আঙুল পুরে বসে গিয়েছিলাম, ও লাস্ট বেঞ্চ আমি ফার্স্ট বেঞ্চ। মাঝে একদিন টিফিনে খেলতে গিয়ে আমার নাকে কামড়ে দিয়েছিল, ব্যাস আমাদের মধ্যের cold war রিতীমত hot হয়ে ওঠে। ব্যাপারটা বাবা মা পর্যন্ত গড়ায়। সারাদিন ডানপিটেমি করে বেড়াতো, আমি তখন teacher's boy। প্রথম পরীক্ষার আগে মোটামুটি sure ফার্স্ট হবই। খাতা দেখাতে হতবাক, আমি ফার্স্ট ও সেকন্ড তাও কিনা ৫ নাম্বার...